প্রদীপ কুমার সিংহ
কেন্দ্রীয় ইলেকশন কমিশনের বিশেষ পর্যবেক্ষণ সি মুরুগান মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে বিডিও অফিসে যান এবং একটি বৈঠক করেন।সেখান থেকে হবে বারুইপুর,জয়নগরের এস আই আর এর শুনানি প্রক্রিয়ার কাজ তিনি খতিয়ে দেখতে আসেন। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাসমণি বালিকা বিদ্যালয় যান। সেখানকার বি এল ও দের সঙ্গে কথা বলেন সঙ্গে ছিলেন বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে বেরিয়ে তিনি যান বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যান। সেখানে একটি বৈঠক করেন উপস্থিত ছিলেন বারুইপুর মহাকুমা শাসক ও বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক।সেখান থেকে কিছুটা দূরে ধপ ধপি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুনানি সেন্টারে যান। সেখানে তার সঙ্গে যান বারুইপুরের মহাকুমা শাসক ও বারইপুর সমষ্টি উন্নয়ন আধিকারীক পর্ণা দে।

সেখানকার বৃদ্ধা ভোটার মদারাট গ্রাম পঞ্চায়েতের অন্তগত উত্তর মদারাট দাস পাড়ার বাসিন্দা কৃষ্ণা মন্ডল সঙ্গে কথা বলেন। ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করেন আপনার বয়স কত। উনি বলেন আমার বয়স ৬৫। তারপরে তিনি ওখান থেকে চলে যান। বৃদ্ধা বলেন আমাকে শুনানিতে ডেকেছে কারন আমার নামের ভুল বানান ছিল তার সংশোধনের করার জন্য। শুনানি সেন্টার থেকে বেরিয়ে যাবার সময় বিশেষ পর্যবেক্ষণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন “শুনানি প্রক্রিয়া ঘুরে দেখলাম। দিল্লিতে নির্বাচন কমিশনারের কাছে গিয়ে রিপোর্ট জমা দেবেন।” তার পর জয়নগরে উদ্দেশ্যে রওনা হয়ে যান। সঙ্গে ছিলেন বারুইপুরের মহাকুমার শাসক। তিনি যখন কলকাতা থেকে সোনারপুর এর উদ্দেশ্যে আসছিলেন তখন কলকাতার রাস্তায় কোনো পুলিশি ব্যবস্থা ছিল না। ওড়িয়া ঢালাই ব্রিজের কাছে আসতেই বারুইপুর পুলিশ জেলার পুলিশ তাকে স্কট করে নিয়ে আসে।





