Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

২ কোটি টাকায় নির্মিত গাববেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

 

 

প্রদীপ কুমার সিংহ

  ২ কোটি ৮৪ লক্ষ টাকায় বারুইপুর পূর্ব বিধানসভায় অধিনস্থ পূর্ব গাববেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হতে চলেছে। দ্রুত কাজ শেষ করে চালু হোক দাবি গ্রামবাসীদের। অন্যদিকে, রামনগর ২ পঞ্চায়েত এর শাঁখারিপুকুরে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয় সোমবার।

 

বারুইপুর পূর্ব বিধানসভার জয়নগর ১ নম্বর ব্লকে পূর্ব গাববেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ চলছে। অধিকাংশ কাজ শেষ হয়েছে। একটি ভবন নির্মাণ করে রঙও হয়ে গিয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল বামনগাছি, চালতাবেড়িয়া, পূর্ব গাববেড়িয়া এলাকার কয়েক হাজার মানুষজন। সাধারণ পরিষেবা নিতে তাঁদের ছুটতে হয় ১৫ কিলোমিটার দূরে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। নতুবা ২৫ কিলোমিটার দূরে বারুইপুর মহকুমা হাসপাতালে। পুরানো স্বাস্থ্য কেন্দ্রটি বেহাল হয়ে যাওযায় নতুন স্বাস্থ্য কেন্দ্রের দাবি ছিল দীর্ঘদিনের। বিধায়ক বিভাস সরদার এর জন্য উদ্যোগ নিয়েছিলেন। গ্রামবাসীরা বলেন, কাজ খুব ধীর গতিতে চলছে। অতি দ্রুত এই স্বাস্থ্য কেন্দ্র চালু হোক। এই কেন্দ্র চালু হলে সাধারণ জ্বরে পদ্মেরহাট নতুবা বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটতে হবে না। বিধায়ক বিভাস সরদার বলেন, ১০ বেডের স্বাস্থ্য কেন্দ্র হবে।কাজ শেষ করে অতি দ্রুত চলুর চেষ্টা চলছে। অন্য দিকে, রামনগর ২ নম্বর পঞ্চায়েত এর শাঁখারিপুকুরে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রটি সোমবার উদ্বোধন হয় বলে পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন। জানা গিয়েছে, ২৬ লক্ষ টাকায় এই সু স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়েছে। একজন চিকিৎসক থাকবেন পরিষেবায়। এর ফলে ওই এলাকার মানুষজন উপকৃত হবেন।

Related News

Also Read