প্রদীপ কুমার সিংহ
বুধবার জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস উপলক্ষে বারুইপুর মহাবিদ্যালয় একটি অনুষ্ঠান হয় । বারুইপুরে পশ্চিমবাংলার সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে বারুইপুর মহাবিদ্যালয় একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বারুইপুর কলেজের টিচার ইনচার্জ ডক্টর দুর্গা গাঙ্গুলী, ক্রেতা সুরক্ষা

দপ্তরের আধিকারিক পম্পা সরকার,অনুপম হালদার, কলেজের বহু অধ্যাপক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের সহযোগিতা করে ন্যাশনাল সার্ভিস স্কিম। যেটি প্রত্যেক কলেজেই থাকে। মূলত এই অনুষ্ঠানে আলোচনা হয় কাস্টমার যদি কোন মাল কেনে ব্যবসায়িক কাজ থেকে,তাতে যদি সমস্যা দেখা দেয়। তাহলে প্রথমে সেই ব্যবসায়ীকে জানাবে সেই ব্যবসায়ী কোন কর্ণপাত না নিলে তখন ক্রেতা সুরক্ষা দপ্তরে গিয়ে জানাতে পারবে ওই কাস্টমার। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে ওই কাস্টমারকে সমস্ত ব্যাপারে সাহায্য করবে। এমনকি ওই ব্যবসায়ী কাছ থেকে জরিমানা করে কাস্টমারকে দিতে পারে।এই অনুষ্ঠানে একটি ম্যাজিক শো হয় সেই সঙ্গে ২০২৪ ও ২০২৫সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন স্কুলকে নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল।যারা এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়।

এই প্রতিযোগিতা গুলির মধ্যে ছিল ক্রেতা সুরক্ষা নিয়ে একটি প্রবন্ধ,একটি ডিবেট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয়নগর, সোনারপুর,ডায়মন্ড হারবার সহ বিভিন্ন এলাকার ১৮ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পায়। কলেজ বারুইপুর কলেজের টিচার ইনচার্জ বলেন এই কলেজে এই অনুষ্ঠান দ্বিতীয় বছরে পদার্পণ করো এই অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের ছাত্র-ছাত্রী সাধারণ মানুষকে সচেতন করা যায় কেতা সুরক্ষা সম্বন্ধে। এই রকম অনুষ্ঠান যদি আমার কলেজে আরো হয় তাহলে আমি খুশি হব। এতে করে শুধু ছাত্র-ছাত্রীরা নয় তাদের অভিভাবকদের জানালায় তারাও উপকৃত হবে।





