আজ ২৪তম কাঁথি বইমেলার দশম দিনে সকাল ন’টায় ছিল “শিশু স্বাস্থ্য প্রদর্শনী ও প্রতিযোগিতা” পরিচালনায় ভারতীয় রেডক্রস সোসাইটি,কাঁথি মহকুমা শাখা। ছয় মাস থেকে থেকে সাত বছর পর্যন্ত বয়সের পাঁচটি গ্রুপে শতাধিক শিশু এবং দ্বি-শতাধিক অভিভাবক,অভিভাবিকা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডা.সুকুমার পানিগ্রাহী,ডা.সুকুমার জানা,ডা.প্রমোদ প্রামাণিক,ডা.প্রজাক্তা অনিল পালাণ্ডে,ডা.জয়কিষাণ বর্মন,ডা.সব্যসাচী নন্দ ও ঋষি দাস—এঁরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন।প্রতিযোগী শিশুদের অনেকে ছড়া ও কবিতা আবৃত্তি করে।

অনুষ্ঠানটি পরিচালনায় ও সঞ্চালনয় ছিলেন ডঃ দিলীপ কুমার দাস,উমাপ্রসাদ নন্দী,তুলসী জানা, বুলু নন্দী, অধ্যাপক প্রীতম বেরা ও অধ্যাপক ড.কিংশুক সাহা।এই দিন বিকেল ৪-টায় “আইনি সচেতনতা দিবস”-এ “আইনী সচেতনতা ও সহায়তা” নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন ড.দিলীপ কুমার দাস । আলোচনায় অংশ নেন আইনজীবী শান্তনু হোতা,আইনজীবী সুস্মিতা দাস,আইনজীবী সত্যময় চাকী। সঞ্চালন করেন সুকমল মাইতি। সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল—নিশিত সেনগুপ্ত পরিচালিত “কথা ছন্দম”-এর আবৃত্তি-আলেখ্য,শুভ্রা মজুমদারের রবীন্দ্র সংগীত,সুপর্ণা দাস পণ্ডার আধুনিক গান,অমৃতপর্ণা গিরি-র আবৃত্তি,শৈবালকান্তি মাইতির সংগীত,শ্বেতশ্রী মাইতির নৃত্য।”দিগন্ত”-র আবৃত্তি কোলাজ পরিবেশিত হয়,পরিচালনায় ছিলেন প্রখ্যাত আবৃত্তি-শিল্পী বেলালউদ্দিন। পরিবেশিত হয় সুনীতা রায়-প্রধানের সংগীত,প্রদীপ দাঁ-র সংগীত এবং মনীশ সামন্ত-পরিচালিত “কৃষ্টি শ্রীরঙ্গম”-এর নৃত্যানুষ্ঠান। সান্ধ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা সিনহা-ঘোষ, অমৃতপর্ণা গিরি ও কৃষ্ণেন্দু খামারি।





