Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

তমলুকে মিলনগরের সোনার দোকানে ডাকাতি:গ্রেফতার মূল পান্ডা

তমলুকের মিলননগরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। প্রায় দু’মাস পর ওই ঘটনার মূল অভিযুক্ত মূল্য পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপূজার ঠিক আগে দিনে দুপুরে ঘটে যাওয়া এই ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মিলননগরের একটি সোনার দোকানে ঢুকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের কর্মীদের ভয় দেখায় এবং বিপুল পরিমাণ সোনা লুট করে চম্পট দেয়। ঘটনার প্রায় চার দিন পর পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত মূল্য পান্ডা দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিল।

দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রে খবর পেয়ে আগ্রা ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকা থেকে দুই পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং লুট হওয়া সোনার চেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।

পুরো ঘটনার বিস্তারিত তথ্য সাংবাদিক বৈঠকে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে। পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ।

Related News

Also Read