বছরের পর বছর রাস্তার দশা বেহাল। গ্রামের একমাত্র পথ চলাচলের রাস্তা বেহাল থাকায় বারংবার প্রশাসনকে জানিয়েও কোন ফল মেলেনি। অবশেষে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মুড়াইল গ্রামে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই বাম জমানায় লালমোরামের রাস্তা হয়েছিল এই গ্রামে। তারপর সংস্কার হয়নি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি। প্রতাপপুর ১ গ্রাম পঞ্চায়েত এবং পাঁশকুড়া ব্লক এ জানিও কোন ফল মেলেনি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ভোট আছে ভোট যায় প্রতিশ্রুতিই সার থাকে নেতাদের। প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
টনক নড়েনি এখনো প্রশাসনের।যেখানে মূখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে সারা রাজ্যে হচ্ছে অসংখ্য রাস্তা।সেখানে আজও নজর পড়লো না প্রশাসনের।অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় গাছ রোপন করে বিক্ষোভ দেখালো।তাদের অভিযোগ প্রতাপপুর ১ গ্রামপঞ্চায়েতের প্রধান নজর দেয়নি রাস্তা তৈরীতে।পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধান মুফলেশুর দত্ত গ্রামবাসীদের অভিযোগ সমর্থন করেন।তিনি বলেন বহু প্রচেষ্টা করেও ফল মেলেনি।অন্যদিকে পঞ্চায়েত প্রধান মঞ্জুশ্রী বারিক করণ জানান,রাস্তা নিয়ে বহু অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কিছুই ফল মেলেনি।চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।






