Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

গড়িয়াহাটে ইশরে-র আন্তর্জাতিক দাবা দিবস পালন ।

কেকা মিত্র :- আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে ISHRAE Kolkata Chapter, গড়িয়াহাট চেস্ ক্লাবের ( Gariahat Chess Club ) সহযোগিতায় একটি অভিনব দাবা খেলার প্রতিযোগিতার আসর বসায় অতিপরিচিত গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে জনবহুল চত্বরে, গাড়ির কোলাহলের মাঝখানে!

খেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের দশম গ্র্যান্ডমাস্টার উনিশ বছর বয়সী কৌস্তভ চ্যাটার্জি। সমগ্র খেলা পরিচালনার ও বিচারকের দায়িত্বে ছিলেন ‘সারা বাংলা দাবা সংস্থা’-র উপ-সভাপতি দেবাশিস বড়ুয়া।


মোট পাঁচ রাউন্ড খেলা হয় এবং সর্বমোট ৩২জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলা দেখবার জন্য বেশ ভালো জনসমাগম হয়েছিল।

Ishrae Kolkata Chapter-এর সভাপতি শঙ্খ ভট্টাচার্য, সারা ভারত ব্যাপী ইশরের (Ishrae) বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাখ্যা করেন। উনি বিজ্ঞান ও দাবার মেলবন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়াও বিশ্বযুদ্ধে দাবাড়ুদের কিভাবে ব্যবহার করা হতো সে কথাও স্মরণ করিয়ে দেন।
সবশেষে ১৩জন বিভিন্ন বিজয়ীদের পুরস্কৃত করেন ইভেন্ট স্পনসর RG’s Fashions ( সিটি স্টাইল)-এর মার্কেটিং প্রধান আয়ুশ চৌধুরী, গড়িয়াহাট চেস্ ক্লাবের সম্পাদক অভিজিৎ সাহা, ক্লাবের পৃষ্টপোষক শংকর গুহ ও কমল মহান্তি। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নেন পাঁচবারের বাংলা দাবা প্রতিযোগিতার বিজয়ী ও গড়িয়াহাট চেস্ ক্লাবের সদস্য কুণাল চ্যাটার্জি।

সমগ্র অনুষ্ঠানের পরিচালনা, পরিবেশনা ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন শঙ্খ ভট্টাচার্য ও সদস্য শ্রী শুভম কংশবণিক এবং পূর্ণ সহযোগিতায় ছিলেন গড়িয়াহাট চেস্ ক্লাবের সভাপতি দেবাশিস বসু, সম্পাদক অভিজিৎ সাহা ও অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন ইশরের প্রাক্তন সভাপতি উৎপল বিশ্বাস ও রিজিওনাল ডিরেক্টর কে কে মিত্র ও বেশ কিছু গুণীজন।

Related News

Also Read