Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পটাশপুরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

 

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের ঘোংগা বুথে বিজেপি প্রার্থী তপন মাইতি ও তার সহযোগীদের উপর হামলা অভিযোগ উঠলো।

বিজেপি প্রার্থী তপন মাইতি অভিযোগ করে বলেন তাঁর সঙ্গে দুজন পুলিশ থাকা সত্ত্বেও শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে তাঁর এবং সঙ্গে থাকা কর্মীদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন এলাকায় ব্যাপকহারে সন্ত্রাস চলছে। বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের বাহিনী ধমক দিচ্ছে বলে । তিনি অভিযোগ করে বলেন প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এই ঘটনার দৃষ্টি আকর্ষণ করা হবে। যাতে পটাশপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত করে শান্তিপূর্ণ নির্বাচন করা যায়।

পটাশপুরের বিজেপী প্রার্থী অভিযোগ করে বলেন তিনি যখন এই ঘোংগা বুথ এলাকায় ভোট প্রচার করছেন তখন একদল তৃণমূলের দুষ্কৃতবাহিনী আক্রমণের চেষ্টা করে। এর প্রতিবাদে আমাদের কর্মীরা সরব হয়েছেন। প্রশ্ন করেছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন পুলিশ থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা এই ধরনের আক্রমণ করতে সাহস কোথা থেকে পায়। সেই সাথে তপন বাবুর অভিযোগ হামলাকারী দুষ্কৃতীদের দেখে পুলিশ পালিয়ে যায় বলে।

যদিও বিজেপি প্রার্থীর এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্টে তৃণমূলের দাবি এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল।এখন নিজেদের সম্মান বাঁচাতে তৃনমূলের উপরে দায় চাপাচ্ছে।

Related News

Also Read