Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

পড়ুয়া-অভিভাবকদের বিক্ষোভের জেরে ক্ষমা চাইলেন শিক্ষিকা ।

ছাত্রীদেরকে হিজাব পরা নিয়ে কটাক্ষ করায় পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মুগবাসন হক্কানিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ক্ষমা চাইতে হলো ।

অভিযোগ একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে জাতিগত বিষয়ে কথা শুনিয়েছিলেন বিদ্যালয়ের এক শিক্ষিকা, তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে চন্দ্রকোনা সড়কের ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবক মিলে বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করেন ।

ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।অভিভাবক ও পড়ুয়াদের দাবি ছিলো অভিযুক্ত শিক্ষিকাকে ক্ষমা চাইতে হবে। আন্দোলনকারীদের দাবি মেনে সেই শিক্ষিকা তার মন্তব্যের জন্যে ক্ষমা চাইলে পথ অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

Related News

Also Read